রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সীমান্তের ৩০ যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

সঞ্জু বনিক সৌরভ
মাল্টিমিডিয়া রিপোর্টার, 1 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সীমান্তের ৩০ যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি
বিস্তারিত কমেন্টে

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে পঞ্চগড়ে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।

রোববার (২৩ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৮ বিজিবির নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে সীমান্ত এলাকার ৩০ জন যুবক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে ইলেকট্রিক হাউস ওয়্যারিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস প্রশিক্ষণার্থীদের গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী যুবকদের দক্ষ ও কর্মক্ষম জনশক্তিতে পরিণত করার পাশাপাশি তাদের মাদক, চোরাচালান, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নেও বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সীমান্তের ৩০ যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

প্রকাশের তারিখ : রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ণ

featured Image

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে পঞ্চগড়ে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।

রোববার (২৩ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।

বিজিবি সূত্রে জানা গেছে, ১৮ বিজিবির নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণে সীমান্ত এলাকার ৩০ জন যুবক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে ইলেকট্রিক হাউস ওয়্যারিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস প্রশিক্ষণার্থীদের গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী যুবকদের দক্ষ ও কর্মক্ষম জনশক্তিতে পরিণত করার পাশাপাশি তাদের মাদক, চোরাচালান, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নেও বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x