রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের সনাতন ধর্মাবলম্বী দরিদ্র ও অসহায়দের মাঝে বস্ত্র শাড়ি ও চালের ডিও বিতরণ

নূর মুহাম্মদ আজাদী
স্টাফ রিপোর্টার , 10 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের সনাতন ধর্মাবলম্বী দরিদ্র ও অসহায়দের মাঝে বস্ত্র শাড়ি ও চালের ডিও বিতরণ

১৭ অক্টোবর (শনিবার) দক্ষিণ গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও–দক্ষিণ গফরগাঁও) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চু এমপি।

​দক্ষিণ গফরগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জান্নাতুল নাঈমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চু বলেন, "সকলের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দ ছড়িয়ে পড়ুক। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।" তিনি পূজা উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং সমাজে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

​অনুষ্ঠান শেষে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের হাতে শারদীয় উপহার হিসেবে শাড়ি এবং চাল সংগ্রহের ডিও তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের সনাতন ধর্মাবলম্বী দরিদ্র ও অসহায়দের মাঝে বস্ত্র শাড়ি ও চালের ডিও বিতরণ

প্রকাশের তারিখ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ণ

featured Image

১৭ অক্টোবর (শনিবার) দক্ষিণ গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও–দক্ষিণ গফরগাঁও) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চু এমপি।

​দক্ষিণ গফরগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জান্নাতুল নাঈমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চু বলেন, "সকলের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দ ছড়িয়ে পড়ুক। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।" তিনি পূজা উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং সমাজে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

​অনুষ্ঠান শেষে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের হাতে শারদীয় উপহার হিসেবে শাড়ি এবং চাল সংগ্রহের ডিও তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x