রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সিসিটিভি বসিয়ে ইয়াবা বিক্রির অভিযোগ

৪৫০ পিস ইয়াবাসহ নন্দীগ্রামে হোসেন গ্রেফতার

রুহুল আমিন শাহিন
বগুড়া জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

৪৫০ পিস ইয়াবাসহ নন্দীগ্রামে হোসেন গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে মাদক কারবার পরিচালনার অভিযোগে হোসেন আলী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত নন্দীগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হোসেন আলী ওই এলাকার  হাফিজার রহমান  ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নন্দীগ্রাম কলেজপাড়ায় হোসেন আলীর নিজ একতলা পাকা বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিনে রাখা তিনটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ৪৫০ পিস হালকা কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১৫০ পিস করে ইয়াবা ছিল।

এ ছাড়া তাঁর কাছ থেকে একটি সিমসহ একটি টেকনো ক্যামন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিমসহ একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন এবং সিসিটিভি ব্যবস্থার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ডিভিআর, দুটি বুলেট সিসিটিভি ক্যামেরা, একটি ডোম ক্যামেরা ও একটি মিনি বুলেট ক্যামেরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, গ্রেফতারকৃত হোসেন আলী মাদক কারবার পরিচালনায় সিসিটিভি ক্যামেরা ব্যবহার করতেন। জব্দ করা ডিভিআর ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ কারবারে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা শনাক্তের চেষ্টা করা হবে। জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে আ

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৪৫০ পিস ইয়াবাসহ নন্দীগ্রামে হোসেন গ্রেফতার

প্রকাশের তারিখ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ

featured Image

বগুড়ার নন্দীগ্রামে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে মাদক কারবার পরিচালনার অভিযোগে হোসেন আলী (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত নন্দীগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হোসেন আলী ওই এলাকার  হাফিজার রহমান  ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নন্দীগ্রাম কলেজপাড়ায় হোসেন আলীর নিজ একতলা পাকা বাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিনে রাখা তিনটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ৪৫০ পিস হালকা কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১৫০ পিস করে ইয়াবা ছিল।

এ ছাড়া তাঁর কাছ থেকে একটি সিমসহ একটি টেকনো ক্যামন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিমসহ একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন এবং সিসিটিভি ব্যবস্থার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ডিভিআর, দুটি বুলেট সিসিটিভি ক্যামেরা, একটি ডোম ক্যামেরা ও একটি মিনি বুলেট ক্যামেরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, গ্রেফতারকৃত হোসেন আলী মাদক কারবার পরিচালনায় সিসিটিভি ক্যামেরা ব্যবহার করতেন। জব্দ করা ডিভিআর ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ কারবারে অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা শনাক্তের চেষ্টা করা হবে। জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে আ

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x