ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নাসির উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাইজবাড়ী বাজারে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নাসির উদ্দিন বলেন, তিনি নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত, আধুনিক ও উন্নত লংগাইল ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, এলাকার মানুষের সমস্যা ও চাহিদা চিহ্নিত করে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে জনসেবাকে আরও কার্যকর করাই তাঁর লক্ষ্য।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির উদ্দিন পালোয়ান। এ ছাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৈঠকে স্থানীয় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং জনসেবার নানা দিক নিয়ে আলোচনা হয়। এ সময় প্রভাষক নাসির উদ্দিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। বাসিন্দারাও তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নসংক্রান্ত দাবির কথা তুলে ধরেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, তাঁদের মতামত জানা এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার অংশ হিসেবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গড় রেটিং: ১/৫ (১ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ণ