সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে মুন্সীগঞ্জে ব্ল্যাকমেইলের অভিযোগ

জুয়েল রানা
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে মুন্সীগঞ্জে ব্ল্যাকমেইলের অভিযোগ

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের সূত্র ধরে গোপনে আপত্তিকর ভিডিওধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ধর্মীয় শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
‎
‎রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়।
‎গ্রেপ্তার নূর আলম শেখ গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের বাসিন্দা। তিনি টংগিবাড়ী উপজেলার একটি জামে মসজিদে প্রায় ১৮ মাস ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি স্থানীয় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তাদের বাড়িতে যাতায়াত করতেন।
‎
‎মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একপর্যায়ে ওই শিশুর মায়ের সঙ্গে নূর আলমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ওই সম্পর্কের সূত্র ধরে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন তিনি। মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের সূত্র ধরে গোপনে আপত্তিকর ভিডিওধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ধর্মীয় শিক্ষককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একপর্যায়ে ওই শিশুর মায়ের সঙ্গে নূর আলমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ওই সম্পর্কের সূত্র ধরে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করেন তিনি।

পুলিশ জানায়, এ ঘটনায় সংবাদ পাওয়ার পর রোববার বিকেল ৪টার দিকে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান শুরু করে। পুলিশ পরিদর্শক অর্জুন কুমার দাশ, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বিপিএম ও উপ-পরিদর্শক (ওসি) রেজাউল কাজীর নেতৃত্বে অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর আলম অভিযোগের বিষয়গুলো স্বীকার করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং চার সন্তানের জনক। এ ঘটনায় তার বিরুদ্ধে টংগিবাড়ী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে মুন্সীগঞ্জে ব্ল্যাকমেইলের অভিযোগ

প্রকাশের তারিখ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গৃহবধূর আপত্তিকর ভিডিওধারণ করে মুন্সীগঞ্জে ব্ল্যাকমেইলের অভিযোগ
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন