১৭ অক্টোবর (শনিবার) দক্ষিণ গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও–দক্ষিণ গফরগাঁও) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চু এমপি।দক্ষিণ গফরগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জান্নাতুল নাঈমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান বাচ্চু বলেন, "সকলের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দ ছড়িয়ে পড়ুক। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।" তিনি পূজা উপলক্ষে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং সমাজে অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দুস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের হাতে শারদীয় উপহার হিসেবে শাড়ি এবং চাল সংগ্রহের ডিও তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।