রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

চাকরি

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার আহ্বান

মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ, দক্ষ ও সাশ্রয়ী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে দেশটিতে বাংলাদেশি একটি ব্যাংকের শাখা খোলার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।বাংলাদেশ ব্যাংক পরিদর্শনকালে ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে মালদ্বীপে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর আর্থিক সংযোগ, ব্যাংকিং সুবিধা এবং রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও সাশ্রয়ী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।হাইকমিশনার বলেন, মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের একটি শাখা চালু হলে প্রবাসী কর্মীরা সরাসরি ও সহজতর ব্যাংকিং সেবা পাওয়ার পাশাপাশি দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রেও আরও কার্যকর সুবিধা পেতে পারেন।বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা হাইকমিশনারের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জানান, এ উদ্যোগ বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।এ সময় বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আর্থিক সেবার সুযোগ বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।বৈঠকের পর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর এর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি বৈঠকের আলোচ্য বিষয়গুলো গভর্নরকে অবহিত করেন এবং মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা স্থাপনের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।বৈঠকে উভয় পক্ষ আর্থিক সহযোগিতা বৃদ্ধি এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা আরও সহজ করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। 

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার আহ্বান