রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বিনোদন

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল" এমন স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ০৪ নং বেগুনবাড়ী ইউনিয় বি.কে যুব সংঘের আয়োজনে মির্জা রুহুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট মোশারফ ফুটবল একাডেমি (দলুয়া) এর সাথে চিরপ্রতিদ্বন্দ্বীতা করেন অরোরা ফুটবল একাডেমি( মাদারগঞ্জ)এসময় ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধ করেন টুর্নামেন্টের প্রধান অতিথি জনাব মোঃ বদিউর  জামান পরিবেশ বিষয়ক সম্পাদক ঠাকুরগাঁও জেলা বিএনপি।গেস্ট অফ অনার হিসেবে উপস্থিতি ছিলেন জনাব মোঃ সাদেকুল  ইসলাম বিশিষ্ট সমাজ  সেবক পীরগঞ্জ, ঠাকুরগাঁওবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রুহুল কুদ্দুস, জনাব আলহাজ্ব মোঃ লতিফুর রহমান সহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্য বলেন আজকেন ফুটবল খেলা শুধু এটি শুধু একটি বিনোদন না এটি বর্তমানে মাদকের থাবা থেকে রক্ষা করার বড় হাতিয়ার।মাদক থেকে সমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলার কোন বিকল্প নাই। ফুটবল খেলাকে আরো বেগবান করতে সার্বিকভাবে সহযোগীতার আশ্বাস দেন প্রধান অতিথি মোঃ বদিউর জামান।সেই সাথে সমাজকে মাদক মুক্ত করতে সাধারণ মানুষকে সচেতন হবে হবে সন্তানদের খেলাধুলায় আগ্রহি করতে হবে বলে প্রধান অতিথি বক্তব্য শেষ করেন।দুই দলের তুমুল লড়াইয়ের মাধ্যমে খেলাটি অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত