সৌদি আরবের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।বৈঠকে সৌদি আরবের মাতৃভূমি, অর্জন ও সক্ষমতা সুরক্ষায় সশস্ত্র বাহিনীর দৃঢ় ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব, জনগণ এবং ভূখণ্ডে বসবাসকারী মানুষের নিরাপত্তার প্রতি যেকোনো আগ্রাসন বা হুমকি পূর্ণ সক্ষমতার সঙ্গে মোকাবিলার ওপর গুরুত্বারোপ করা হয়। সৌদি আরবকে নিরাপত্তা ও স্থিতিশীলতার আবাসভূমি হিসেবে বজায় রাখা এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।