রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

নেছারাবাদ স্কুলের নির্মাণাধীন কাজের রড চুরির অভিযোগ

মোঃ অলিউল ইসলাম মিলন
পিরোজপুর জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নেছারাবাদ স্কুলের নির্মাণাধীন কাজের রড চুরির অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে ব্যবহারের জন্য নেওয়া রড নদীপথে পরিবহনের সময় চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় পাঁচ থেকে সাত টন রড জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে ব্যবহারের জন্য বানারীপাড়া থেকে নদীপথে নেছারাবাদে রড আনা হচ্ছিল। পথে কৌরিখাড়া নদী এলাকা থেকে রডগুলো চুরি করে সুটিয়াকাঠি জোড়া ব্রিজ সংলগ্ন আলামিনের বাড়িতে নিয়ে রাখা হয় বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আলামিনের বাড়িতে গিয়ে বিপুল পরিমাণ রড দেখতে পেয়ে তা জব্দ করেন এবং বিষয়টি নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানকে অবহিত করেন।

খবর পেয়ে নেছারাবাদ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রডগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় আলামিনের স্ত্রীকে  জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে স্থানীয় বাসিন্দা আতিকুর ইসলাম লিটুর নাম উঠে আসে বলে জানা গেছে।

এর আগে উপজেলার বলদিয়া ইউনিয়নের বয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রাখা প্রায় ২০ হাজার ইট চুরির অভিযোগের ঘটনাতেও আতিকুর ইসলাম লিটুর নাম উঠে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রড চুরির অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নেছারাবাদ স্কুলের নির্মাণাধীন কাজের রড চুরির অভিযোগ

প্রকাশের তারিখ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ

featured Image

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে ব্যবহারের জন্য নেওয়া রড নদীপথে পরিবহনের সময় চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় পাঁচ থেকে সাত টন রড জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজে ব্যবহারের জন্য বানারীপাড়া থেকে নদীপথে নেছারাবাদে রড আনা হচ্ছিল। পথে কৌরিখাড়া নদী এলাকা থেকে রডগুলো চুরি করে সুটিয়াকাঠি জোড়া ব্রিজ সংলগ্ন আলামিনের বাড়িতে নিয়ে রাখা হয় বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আলামিনের বাড়িতে গিয়ে বিপুল পরিমাণ রড দেখতে পেয়ে তা জব্দ করেন এবং বিষয়টি নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানকে অবহিত করেন।

খবর পেয়ে নেছারাবাদ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রডগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় আলামিনের স্ত্রীকে  জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে স্থানীয় বাসিন্দা আতিকুর ইসলাম লিটুর নাম উঠে আসে বলে জানা গেছে।

এর আগে উপজেলার বলদিয়া ইউনিয়নের বয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রাখা প্রায় ২০ হাজার ইট চুরির অভিযোগের ঘটনাতেও আতিকুর ইসলাম লিটুর নাম উঠে এসেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রড চুরির অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x