সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কু/পি/য়ে হ/ত্যা


মোল্লা জাহাঙ্গীর আলম
সিনিয়র স্টাফ রিপোর্টার, 4 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কু/পি/য়ে হ/ত্যা

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরীর রায়ের মহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়ের মহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তারা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব বলেন, দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তাঁকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

এ বিষয়ে পুলিশের বক্তব্য এবং হত্যা কাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনেরা ও স্থানীয় নেতাকর্মীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কু/পি/য়ে হ/ত্যা

প্রকাশের তারিখ : রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ণ

featured Image

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরীর রায়ের মহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়ের মহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তারা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব বলেন, দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তাঁকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

এ বিষয়ে পুলিশের বক্তব্য এবং হত্যা কাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনেরা ও স্থানীয় নেতাকর্মীরা।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কু/পি/য়ে হ/ত্যা
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন