সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

তিন দোকানে ১২ হাজার টাকা জরিমানা

কালকিনিতে ভোক্তা অধিকারের অভিযান


নাহিদুল হোসেন
মাদারীপুর সদর প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কালকিনিতে ভোক্তা অধিকারের অভিযান
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে কালকিনি পৌর মাছবাজার, কাঁচাবাজার ও মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরু, ছাগল ও মুরগির মাংসের দোকানগুলোতে তদারকি করা হয়। এ সময় ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার দায়ে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শুচন্দল মণ্ডল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কালকিনির স্যানিটারি ইন্সপেক্টর একরাম হোসেন ও কালকিনি থানা-পুলিশের সদস্যরা।

এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে ব্যবসায়ীদের পালিয়ে যেতে দেখা যায়।

ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


কালকিনিতে ভোক্তা অধিকারের অভিযান

প্রকাশের তারিখ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ণ

featured Image

মাদারীপুরের কালকিনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে কালকিনি পৌর মাছবাজার, কাঁচাবাজার ও মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরু, ছাগল ও মুরগির মাংসের দোকানগুলোতে তদারকি করা হয়। এ সময় ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার দায়ে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শুচন্দল মণ্ডল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কালকিনির স্যানিটারি ইন্সপেক্টর একরাম হোসেন ও কালকিনি থানা-পুলিশের সদস্যরা।

এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে ব্যবসায়ীদের পালিয়ে যেতে দেখা যায়।

ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কালকিনিতে ভোক্তা অধিকারের অভিযান
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন