উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুরের কালকিনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে কালকিনি পৌর মাছবাজার, কাঁচাবাজার ও মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরু, ছাগল ও মুরগির মাংসের দোকানগুলোতে তদারকি করা হয়। এ সময় ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার দায়ে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শুচন্দল মণ্ডল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কালকিনির স্যানিটারি ইন্সপেক্টর একরাম হোসেন ও কালকিনি থানা-পুলিশের সদস্যরা।এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে ব্যবসায়ীদের পালিয়ে যেতে দেখা যায়।ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক।