খুলনার তেরখাদা উপজেলার ১ নং আজগড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরেছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা লিটন আহমেদ।শনিবার (১ আগস্ট) বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে স্থানীয় সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।এ সময় তিনি বলেন, আজগড়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।উন্নয়ন পরিকল্পনায় তিনি যেসব বিষয় তুলে ধরেন_ইউনিয়নের প্রতিটি গ্রামের কাঁচা রাস্তা পাকাকরণ এবং ভাঙা সড়কগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। কৃষি পণ্য পরিবহনে কৃষকদের দুর্ভোগ লাঘবে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।ইউনিয়নের প্রতিটি স্কুল-মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হবে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে ২৪ ঘণ্টা সেবার উপযোগী করে গড়ে তোলা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হবে। প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও লাইব্রেরি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।কৃষকদের মাঝে উন্নত বীজ ও সার সহায়তা প্রদান। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল-নদী খন ও বেড়িবাঁধ মেরামতকে অগ্রাধিকার দেওয়া হবে।মোল্লা লিটন আহমেদ আরও বলেন, "জনগণের ভোটে নির্বাচিত হলে কোনো ধরনের দলীয় বৈষম্য ছাড়াই সবার জন্য সমানভাবে কাজ করবো। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আজগড়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। গণসংযোগে সাধারণ মানুষ তাকে বিপুল সমর্থন জানান বলে জানা গেছে।