যশোর জেলার মণিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার আবু শাহীন। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
তিনি বলেন, যশোর জেলার মণিরামপুর থানার এক নম্বর রোহিতা ইউনিয়নবাসীর কাছে দোয়া চাচ্ছি, আগে ছিলাম এখনও আছি, পরে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।
খন্দকার আবু শাহীন দীর্ঘদিন ধরেই রোহিতা ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন মানবিক কাজে তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। এ কারণে সাধারণ মানুষের কাছে তিনি একজন পরিচিত ও আস্থার নাম হয়ে উঠেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আবু শাহীন একজন সৎ, সাহসী ও জনবান্ধব মানুষ। তিনি নির্বাচিত হলে রোহিতা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেন তারা।
তার নির্বাচনী স্লোগান, "সবার জন্য জেনে রাখা ভালো"। আরো নতুন পরিকল্পনা আছে এই ইউনিয়ন নিয়ে। তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে চান। মাদকমুক্ত সমাজ, সন্ত্রাসমুক্ত ইউনিয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সকল সুযোগ-সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনারা পাশে থাকলে রোহিতা ইউনিয়নকে আরো এগিয়ে নিয়ে যাবো।
ইতিমধ্যেই ইউনিয়নের বিভিন্ন গ্রামে, হাট-বাজারে, চায়ের দোকানে তার পক্ষে ব্যাপক গণসংযোগ চলছে। তরুণ, বৃদ্ধসহ সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
এলাকাবাসী মনে করেন, আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে খন্দকার আবু শাহীনই হবেন তাদের যোগ্য পছন্দ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ণ