রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মো: রফিকুল ইসলাম সবুজ

মো: রফিকুল ইসলাম সবুজ

সিনিয়র স্টাফ রিপোর্টার

যোগদান: 9 আগস্ট, 2026

গরুর মাংস ২৫০ টাকা কেজি করার দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ

দেশের ইতিহাসে প্রথমবারের মতো গরুর মাংসের দাম কমিয়ে ২৫০ টাকা কেজি করার দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গরিব, অসহায় ও নিম্ন-আয়ের সাধারণ মানুষের কথা চিন্তা করে জনস্বার্থে এই নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী। মুহূর্তের মধ্যেই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টে দেখা যায়, আইনজীবী সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এই লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, বর্তমানে বাজারে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার অনেক বাইরে। ফলে দেশের কোটি কোটি মানুষ গরুর মাংসের মতো একটি প্রয়োজনীয় আমিষ থেকে বঞ্চিত হচ্ছে।লিগ্যাল নোটিশে বলা হয়েছে, গরুর মাংস কোনো বিলাসী পণ্য নয়, এটি সাধারণ মানুষের পুষ্টির অন্যতম উৎস। কিন্তু একটি অসাধু সিন্ডিকেটের কারণে এর দাম দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সরকার যদি বাজার মনিটরিং জোরদার করে এবং খামারি পর্যায় থেকে শুরু করে মাংসের বাজার পর্যন্ত একটি যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেয়, তাহলে ২৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা সম্ভব।নোটিশে আরও বলা হয়, "গরিব অসহায় সাধারণ মানুষের দিকে তাকিয়ে, যাতে সবাই গরুর মাংস খেতে পারে, সেজন্য এই দাম নির্ধারণ করা হোক।"সাধারণ মানুষের প্রতিক্রিয়াএই খবর প্রকাশের পর থেকেই দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি সম্ভব?একজন রিকশা চালক বলেন, "যদি সত্যিই ২৫০ টাকা কেজি হয়, তাহলে আমার বাচ্চাদের প্রতি মাসে একবার হলেও গরুর মাংস খাওয়াতে পারবো।"সচেতন মহল মনে করছেন, সরকারের উচিত এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা। ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোতে গরুর মাংসের দাম অনেক কম। বাংলাদেশে উৎপাদন বাড়িয়ে এবং সিন্ডিকেট ভেঙে দিলে এই দামে আনা অসম্ভব নয়।এখন দেখার বিষয়, সরকার এই লিগ্যাল নোটিশের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয়। এই নোটিশের পরবর্তীতে রিট আবেদন করা হবে কিনা, সেদিকেও তাকিয়ে আছে দেশবাসী।

গরুর মাংস ২৫০ টাকা কেজি করার দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ