রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ইলেকট্রনিক্স খাতের সমৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষায়

EPDAB-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আবদুর রহমান মোল্লা
সিনিয়র স্টাফ রিপোর্টার , 4 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

EPDAB-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশের সার্বিক অর্থনীতি ও ইলেকট্রনিক্স খাতের উন্নয়ন, ভোক্তাসেবারের মান বৃদ্ধি এবং ব্যবসায়িক শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে ‘ইলেক্ট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (EPDAB)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) ঢাকার ৫৩, পুরানা পল্টনস্থ বায়তুল আবেদ (দ্বিতীয় তলা, রুম নং ২০২)-এ অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সভার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বেলা ১১:০০ টা থেকে বিকেল ৩:০০ টা পর্যন্ত আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় বাণিজ্য সংগঠন লাইসেন্স নং ১৩/২০২৬ এবং ইনকর্পোরেশন সার্টিফিকেট নং ১০৭৪/২০২৬ সংক্রান্ত প্রাতিষ্ঠানিক বিষয়াবলি উপস্থাপন করা হয়।  

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর বাণিজ্য সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন EPDAB-এর সম্মানিত সভাপতি জনাব খোকন। সংগঠনকে গতিশীল করা এবং সভার পুরো কার্যক্রম সুচারুভাবে পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক জনাব একরামুল হক পাটোয়ারী।

​বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় বক্তারা বলেন, দেশের ইলেকট্রনিক্স পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুণগত মান ধরে রাখা এবং সৎ ও সুশৃঙ্খল পরিবেশক ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। একই সাথে দেশীয় বাজারের অসংগতি দূরীকরণে ব্যবসায়ী ও সরকারের পারস্পরিক সমন্বয়ের ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

​পরবর্তী পর্বে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ইলেকট্রনিক্স খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের বিভিন্ন উপায় গণমাধ্যমের সামনে তুলে ধরেন। উক্ত প্রেস ব্রিফিংয়ে জাতীয় দৈনিক ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  

​সংগঠনের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার দৃঢ় অঙ্গীকার ও উপস্থিত সদস্যদের ইতিবাচক অংশগ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

EPDAB-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ

featured Image

দেশের সার্বিক অর্থনীতি ও ইলেকট্রনিক্স খাতের উন্নয়ন, ভোক্তাসেবারের মান বৃদ্ধি এবং ব্যবসায়িক শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে ‘ইলেক্ট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (EPDAB)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) ঢাকার ৫৩, পুরানা পল্টনস্থ বায়তুল আবেদ (দ্বিতীয় তলা, রুম নং ২০২)-এ অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সভার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বেলা ১১:০০ টা থেকে বিকেল ৩:০০ টা পর্যন্ত আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় বাণিজ্য সংগঠন লাইসেন্স নং ১৩/২০২৬ এবং ইনকর্পোরেশন সার্টিফিকেট নং ১০৭৪/২০২৬ সংক্রান্ত প্রাতিষ্ঠানিক বিষয়াবলি উপস্থাপন করা হয়।  

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর বাণিজ্য সচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন EPDAB-এর সম্মানিত সভাপতি জনাব খোকন। সংগঠনকে গতিশীল করা এবং সভার পুরো কার্যক্রম সুচারুভাবে পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক জনাব একরামুল হক পাটোয়ারী।

​বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় বক্তারা বলেন, দেশের ইলেকট্রনিক্স পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুণগত মান ধরে রাখা এবং সৎ ও সুশৃঙ্খল পরিবেশক ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। একই সাথে দেশীয় বাজারের অসংগতি দূরীকরণে ব্যবসায়ী ও সরকারের পারস্পরিক সমন্বয়ের ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

​পরবর্তী পর্বে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ইলেকট্রনিক্স খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের বিভিন্ন উপায় গণমাধ্যমের সামনে তুলে ধরেন। উক্ত প্রেস ব্রিফিংয়ে জাতীয় দৈনিক ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  

​সংগঠনের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার দৃঢ় অঙ্গীকার ও উপস্থিত সদস্যদের ইতিবাচক অংশগ্রহণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
EPDAB-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
0:00 / 0:00
1x