রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

আবদুর রহমান মোল্লা

আবদুর রহমান মোল্লা

সিনিয়র স্টাফ রিপোর্টার

যোগদান: 20 সেপ্টেম্বর, 2026

বকেয়া বেতনের দাবিতে রামপুরার ‘মক্কা ফ্যাশন লিমিটেড’-এর শিশুসহ শ্রমিকদের মানববন্ধন

রাজধানীর রামপুরা 'ত্রিশ সেন্টার' এলাকায় ‘মক্কা ফ্যাশন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। অভিযোগ উঠেছে, কারখানাটিতে বেআইনিভাবে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রাখা হলেও তাদের দীর্ঘদিন ধরে কোনো বেতন-ভাতা দেওয়া হচ্ছে না।​আজ ১৭ই অক্টোবর ২০২৬, সকাল ১০টায় বকেয়া পরিশোধ ও অন্যায়ের বিচার চেয়ে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত 'কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর' (উপমহাপরিদর্শকের কার্যালয়, ৫৩ পুরানা পল্টন, বায়তুল আবেদ ভবন)-এর সামনে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।​মানববন্ধন শেষে দেখা যায়, উক্ত কার্যালয়ের সামনে খোলা রাস্তায় ও ফুটপাতে নারী, পুরুষ ও শিশু শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।​ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, তারা দীর্ঘ এক বছর ধরে ওই কারখানায় কাজ করলেও মালিকপক্ষ নিয়মিত বেতন পরিশোধ করেনি। বকেয়া বেতন আদায়ে একাধিকবার অনুরোধ জানালেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা কাজ বন্ধ রেখে এই রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছেন।​উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে কারখানায় নিয়োগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া শ্রমিকদের ঘামঝরানো শ্রমের মজুরি আটকে রাখাও চরম অন্যায় ও আইন লঙ্ঘন।​কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া অসহায় শ্রমিক, নারী ও শিশুরা অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও বকেয়া পাওনা দ্রুত আদায়ের জোর দাবি জানিয়েছেন।

বকেয়া বেতনের দাবিতে রামপুরার ‘মক্কা ফ্যাশন লিমিটেড’-এর শিশুসহ শ্রমিকদের মানববন্ধন