রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মিথ্যা সংবাদের প্রতিবাদে বটিয়াঘাটায় মানববন্ধন

শামিম শাহরিয়ার
নিজস্ব প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মিথ্যা সংবাদের প্রতিবাদে বটিয়াঘাটায় মানববন্ধন

বটিয়াঘাটা উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. হেলাল শেখের বিরুদ্ধে ২০ লাখ ৪২ হাজার ১০৩ টাকা পাওনার অভিযোগ তুলে ২নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইউনুসের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, গত শনিবার অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে হেলাল শেখের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বটিয়াঘাটা উপজেলা থানা মোড়ে উপজেলা শ্রমিকদলের নেতাকর্মী ও সমর্থকরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা হেলাল শেখের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার এবং বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইউনুসকে সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের দাবিও জানান তারা।

বক্তারা বলেন, রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে হেলাল শেখের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

এর আগে একই অভিযোগের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বটিয়াঘাটা উপজেলা শাখার আহ্বায়ক মো. হেলাল শেখ পাল্টা সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এ বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ৩নং গঙ্গারামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আজমল গাজী, বটিয়াঘাটা স্ট্যান্ড ইজিবাইক চালক ও মালিক সমিতির হাফিজ মলঙ্গী, ৫নং ভান্ডারকোট ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক আজাদ শেখ, বালিয়াডাঙ্গা ইউনিয়ন শ্রমিকদলের আসাদ আকুঞ্জি, ৭নং আমিরপুর ইউনিয়ন শ্রমিকদলের আফজাল সরদারসহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিকদলের নেতৃবৃন্দ।

এ সময় ইউনিয়ন শ্রমিকদলের সদস্য সচিব জাহিদুর রহমান, বাপ্পি শেখ, তৌহিদ মল্লিক, যুগ্ম আহ্বায়ক রফিক শেখ, হারুন শেখ, রবিউল শেখ, ইলিয়াস, বক্তিয়ার আকুঞ্জি, আসাদ শেখ, ইসলাম, মাসুদ শেখ, ফারুক তরফদার, জাহাঙ্গীর আলম, মফিজুল ও ইব্রাহিম শেখসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মিথ্যা সংবাদের প্রতিবাদে বটিয়াঘাটায় মানববন্ধন

প্রকাশের তারিখ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x