রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

অসুস্থ মাকে সরাইলের গরুর বাজারে ফেলে যাওয়ার অভিযোগ

অসীম চন্দ্র দাস
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

অসুস্থ মাকে সরাইলের গরুর বাজারে ফেলে যাওয়ার অভিযোগ
মায়ের ত্যাগের এ কেমন প্রতিদান, সরাইলে গরুর বাজারে অসুস্থ মা কে ফেলে পালালো সন্তান,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অসুস্থ ও অসহায় এক বৃদ্ধা মাকে গরুর বাজারে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার সন্তানের বিরুদ্ধে। কয়েকদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের পর রাতের আঁধারে তাকে বাজারে রেখে যাওয়া হয়েছে বলে স্থানীয়দের কাছে অভিযোগ করেন ওই বৃদ্ধা।

সরেজমিনে ও পাওয়া ভিডিওতে দেখা যায়, সরাইলের একটি গরুর বাজারের কংক্রিটের চাতালে জরাজীর্ণ কাঁথা-বালিশের ওপর শুয়ে আছেন ওই বৃদ্ধা। তিনি শারীরিকভাবে অসুস্থ ও দুর্বল অবস্থায় রয়েছেন।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, বৃদ্ধার স্বামীর নাম মৃত নিঃস্ব রায়। অস্পষ্ট বক্তব্যে তিনি ‘ফরিদ’ নামে এক সন্তানের কথা জানান। ওই সন্তানই তাকে বাজারে রেখে গেছেন বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও সমাজকর্মীরা তার পাশে দাঁড়ান। তারা খাবার, চাদর ও প্রাথমিক আশ্রয়ের ব্যবস্থা করেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন।

স্থানীয়দের দাবি, বৃদ্ধার পরিচয় ও পরিবারের সন্ধান করে তাকে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে মাকে পরিত্যক্ত অবস্থায় রেখে যাওয়ার অভিযোগেরও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অসুস্থ মাকে সরাইলের গরুর বাজারে ফেলে যাওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ণ

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অসুস্থ ও অসহায় এক বৃদ্ধা মাকে গরুর বাজারে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার সন্তানের বিরুদ্ধে। কয়েকদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের পর রাতের আঁধারে তাকে বাজারে রেখে যাওয়া হয়েছে বলে স্থানীয়দের কাছে অভিযোগ করেন ওই বৃদ্ধা।

সরেজমিনে ও পাওয়া ভিডিওতে দেখা যায়, সরাইলের একটি গরুর বাজারের কংক্রিটের চাতালে জরাজীর্ণ কাঁথা-বালিশের ওপর শুয়ে আছেন ওই বৃদ্ধা। তিনি শারীরিকভাবে অসুস্থ ও দুর্বল অবস্থায় রয়েছেন।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, বৃদ্ধার স্বামীর নাম মৃত নিঃস্ব রায়। অস্পষ্ট বক্তব্যে তিনি ‘ফরিদ’ নামে এক সন্তানের কথা জানান। ওই সন্তানই তাকে বাজারে রেখে গেছেন বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও সমাজকর্মীরা তার পাশে দাঁড়ান। তারা খাবার, চাদর ও প্রাথমিক আশ্রয়ের ব্যবস্থা করেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন।

স্থানীয়দের দাবি, বৃদ্ধার পরিচয় ও পরিবারের সন্ধান করে তাকে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে মাকে পরিত্যক্ত অবস্থায় রেখে যাওয়ার অভিযোগেরও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x