রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

সঞ্জু বনিক সৌরভ

সঞ্জু বনিক সৌরভ

মাল্টিমিডিয়া রিপোর্টার

যোগদান: 21 আগস্ট, 2026

পঞ্চগড়ে কিশোরীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন

পঞ্চগড়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পেছনে প্রকৃত কারণ উদঘাটন করে জড়িত প্রত্যেক ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে হবে। তারা বলেন, “দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা ন্যায়বিচার চাই।”চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”ঘটনার বিষয়ে যা জানা গেছেমামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কিশোরী পঞ্চগড় সদর উপজেলার শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১০ সেপ্টেম্বর রাতে তাকে কৌশলে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগ ওঠে।এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পরে আসামিদের হুমকি ও মানসিক চাপে ওই কিশোরী বিষপান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সোহেল (২৫) ও রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করেছে। তারা দুজনই পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামের বাসিন্দা।মানববন্ধন থেকে বক্তারা দ্রুত তদন্ত শেষ করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও এর আশপাশে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, নারী ও শিশুদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা এবং এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন।বক্তারা আরও বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে—এ বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।এদিকে কিশোরীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত শেষ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের দাবি উঠেছে।

পঞ্চগড়ে কিশোরীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন