সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

মির্জাপুরে গ্রাম বাংলা ফুটবল চ্যাম্পিয়নশিপ -২০২৬ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত


আনোয়ার হোসেন
মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মির্জাপুরে গ্রাম বাংলা ফুটবল চ্যাম্পিয়নশিপ -২০২৬ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

টাঙ্গাইল মির্জাপুরে মসদই জনকল্যাণ সঙ্গের উদ্যোগে গ্রাম বাংলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে । ২৩ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার বিকেল তিন ঘটিকার সময় মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঊয়াশী জনকল্যাণ সমিতি বনাম পাইখার ভাওড়া খানপাড়া জনকল্যাণ সমিতি দুটি দলের মধ্যে ফুটবল ফাইনাল খেলা শুরু হয় ।

ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি ও সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবুল মনসুর খান দিপক যুগ্ম- সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি  ।

সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান সদস্য সচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুর রউফ ভারপ্রাপ্ত সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি । খন্দকার সালাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি  ।মোঃ নজরুল ইসলাম খান লিমটন সভাপতি ৭ নং উয়াশী ইউনিয়ন বিএনপি ।

 খেলায় গ্রাম বাংলার ফুটবল প্রেমিক দর্শকবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত মাঠটি ছিল কানায় কানায় পরিপূর্ণ । দুটি দলই অনেক সুন্দর খেলা উপহার দেন । পরে দুই  -এক গোলের ব্যবধানে  উয়াশী জনকল্যাণ সমিতি ফুটবল দল পাইখার ভাওড়া খানপাড়া জনকল্যাণ সমিতি ফুটবল দলকে  পরাজিত করে বিজয় লাভ করে । এত সুন্দর একটি খেলা আয়োজনের জন্য অতিথি ও  দর্শকবৃন্দ আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি বছরই এরকম সুন্দর আয়োজন যেন অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত করেন ।

ধন্যবাদান্তে ছিলেন জাহিদুল ইসলাম খান জাহিদ সভাপতি ও  মাহবুবুর রহমান খান মমিন সাধারণ সম্পাদক  মসদই কল্যাণ সংঘ , মির্জাপুর টাঙ্গাইল ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


মির্জাপুরে গ্রাম বাংলা ফুটবল চ্যাম্পিয়নশিপ -২০২৬ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ

featured Image

টাঙ্গাইল মির্জাপুরে মসদই জনকল্যাণ সঙ্গের উদ্যোগে গ্রাম বাংলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে । ২৩ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার বিকেল তিন ঘটিকার সময় মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঊয়াশী জনকল্যাণ সমিতি বনাম পাইখার ভাওড়া খানপাড়া জনকল্যাণ সমিতি দুটি দলের মধ্যে ফুটবল ফাইনাল খেলা শুরু হয় ।

ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি ও সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবুল মনসুর খান দিপক যুগ্ম- সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি  ।

সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান সদস্য সচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুর রউফ ভারপ্রাপ্ত সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি । খন্দকার সালাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি  ।মোঃ নজরুল ইসলাম খান লিমটন সভাপতি ৭ নং উয়াশী ইউনিয়ন বিএনপি ।

 খেলায় গ্রাম বাংলার ফুটবল প্রেমিক দর্শকবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত মাঠটি ছিল কানায় কানায় পরিপূর্ণ । দুটি দলই অনেক সুন্দর খেলা উপহার দেন । পরে দুই  -এক গোলের ব্যবধানে  উয়াশী জনকল্যাণ সমিতি ফুটবল দল পাইখার ভাওড়া খানপাড়া জনকল্যাণ সমিতি ফুটবল দলকে  পরাজিত করে বিজয় লাভ করে । এত সুন্দর একটি খেলা আয়োজনের জন্য অতিথি ও  দর্শকবৃন্দ আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি বছরই এরকম সুন্দর আয়োজন যেন অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত করেন ।

ধন্যবাদান্তে ছিলেন জাহিদুল ইসলাম খান জাহিদ সভাপতি ও  মাহবুবুর রহমান খান মমিন সাধারণ সম্পাদক  মসদই কল্যাণ সংঘ , মির্জাপুর টাঙ্গাইল ।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মির্জাপুরে গ্রাম বাংলা ফুটবল চ্যাম্পিয়নশিপ -২০২৬ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন