সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

ত্রিশালে ‘রক্তদানে ত্রিশাল অগ্রণী'র উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা


মোঃ আরোয়ার জাহান পারভেজ
নিজস্ব প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ত্রিশালে ‘রক্তদানে ত্রিশাল অগ্রণী'র উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা

ময়মনসিংহের ত্রিশালে ‘মানবতার টানে, ভয় নেই রক্তদানে’—এই মূলমন্ত্রকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদানে ত্রিশাল (অগ্রণী)’-এর উদ্যোগে জমজমাট ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় ত্রিশালের দুখুনিয়া বিদ্যানিকেতন বটতলা মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় সংগঠনটির দুটি শক্তিশালী দল—পৌর শাখা ও হরিরামপুর শাখা। খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

সংগঠনটির সভাপতি আল মাসুম (রায়হান) জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৫/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


ত্রিশালে ‘রক্তদানে ত্রিশাল অগ্রণী'র উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ণ

featured Image

ময়মনসিংহের ত্রিশালে ‘মানবতার টানে, ভয় নেই রক্তদানে’—এই মূলমন্ত্রকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রক্তদানে ত্রিশাল (অগ্রণী)’-এর উদ্যোগে জমজমাট ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় ত্রিশালের দুখুনিয়া বিদ্যানিকেতন বটতলা মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় সংগঠনটির দুটি শক্তিশালী দল—পৌর শাখা ও হরিরামপুর শাখা। খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

সংগঠনটির সভাপতি আল মাসুম (রায়হান) জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ত্রিশালে ‘রক্তদানে ত্রিশাল অগ্রণী'র উদ্যোগে ফাইনাল ফুটবল খেলা
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন