সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

গজারিয়া GSC গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

গোলাম মোস্তফা
ফরিদপুর জেলা প্রতিনিধি , 5 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গজারিয়া GSC গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমি আয়োজিত আট দলীয় GSC গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৪)-এর প্রথম সেমিফাইনাল। হাইভোল্টেজ এ ম্যাচে প্রতিপক্ষ BCSP সদরপুর স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে দাপুটে জয় তুলে নিয়েছে গোপালগঞ্জের ভাজনদী শিকদার ফুটবল একাডেমি।

শুক্রবার (৩০ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণডাঙ্গী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সেমিফাইনাল ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং দুর্দান্ত গোলের দৃশ্য উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ভাজনদী শিকদার ফুটবল একাডেমি। শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ৪-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। ম্যাচে ভাজনদী শিকদার ফুটবল একাডেমির হয়ে চিশতিয়া দুটি গোল করেন। অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং গজারিয়া স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমির কর্ণধার মো. হানিফ মণ্ডল।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী টগর মণ্ডল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মো. শওকত আলী শরীফ, নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, নগরকান্দা উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক মো. সামছুল হুদা হুদু, কৃষ্ণডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার পুরো সময়জুড়ে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে পুরো আয়োজন। বিশেষভাবে প্রশংসিত হয় মাঠের শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ম্যাচটি সম্পন্ন হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গ্রামবাংলার ফুটবল ঐতিহ্যকে নতুন করে প্রাণবন্ত করে তুলবে GSC গোল্ডকাপের মতো আয়োজন।

আয়োজকদের প্রত্যাশা, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

গজারিয়া GSC গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গজারিয়া GSC গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন