মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

বর্ণাঢ্য আয়োজনে গফরগাঁওয়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নূর মুহাম্মদ আজাদী
স্টাফ রিপোর্টার , 18 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বর্ণাঢ্য আয়োজনে গফরগাঁওয়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজন, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে উদযাপিত হয়েছে অনুসন্ধানমূলক জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত’ স্লোগানকে ধারণ করে প্রকাশনার গৌরবময় এক বছর পূর্ণ করেছে পত্রিকাটি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গফরগাঁও প্রেসক্লাবে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক হাসান শাওন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব ফখরুল আজম।

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও প্রতিনিধি শফিউর রহমান সাকিব ও নূর মুহাম্মদ আজাদীর উপস্থিতিতে অনুষ্ঠানে আরও অংশ নেন গফরগাঁও প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম (আমার দেশ), কামরুজ্জামান লিটন (দৈনিক দিনকাল), আতাউর রহমান মিন্টু (দৈনিক ইত্তেফাক), শফিউল আলম মারুফ (আগামীর সময়), নজরুল ইসলাম (কালের কণ্ঠ), মোফাজ্জল আনসারী (দৈনিক সংগ্রাম), রিয়াদ আরেফিন বৈশাখী টেলিভিশন , তফসির তালুকদার শাকিল তৃতীয় মাত্রা , রমিজ উদ্দীন মুভি বাংলা টেলিভিশন  আব্দুল হালিম সরদার (আমাদের বাংলা)

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও গফরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি আনসারুল ইসলাম, গফরগাঁও উপজেলা যুবদলের সভাপতি সরদার মুহাম্মদ খুররম, যুবদল নেতা নাহিদ হাসান এবং যুব উন্নয়ন কমিটির নেত্রী ও পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক দিলরুবা ইয়াসমিন দুলারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতা। প্রকাশনার মাত্র এক বছরের পথচলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন সংবাদ পরিবেশনে নিজস্ব অবস্থান তৈরির চেষ্টা করেছে। দুর্নীতি, অনিয়ম, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা জরুরি।

তারা আরও বলেন, গণমানুষের কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই একটি সংবাদমাধ্যমের প্রকৃত সাফল্য। আগামী দিনেও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এ সময় পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, প্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

অনুষ্ঠানের শেষপর্বে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য, সংশ্লিষ্ট সবার মঙ্গল এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে গফরগাঁওয়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বর্ণাঢ্য আয়োজনে গফরগাঁওয়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন