সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

সারাদেশের অর্ধেক হত্যাকাণ্ডই ঘটে এ নরসিংদী জেলায়ঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব


রুনা আক্তার
মাধবদী, নরসিংদী প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সারাদেশের অর্ধেক হত্যাকাণ্ডই  ঘটে এ নরসিংদী জেলায়ঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

নরসিংদীতে অপরাধের মাত্রা বেশি, সারাদেশের অর্ধেক হত্যাকাণ্ডই এ জেলায়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। 

নরসিংদীকে অপরাধপ্রবণ এলাকা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশে সংঘটিত মোট হত্যাকাণ্ডের অর্ধেকই ঘটে নরসিংদী জেলায়। বিশেষ করে জেলার রায়পুরা উপজেলা ও বিভিন্ন চরাঞ্চলে অপরাধের প্রবণতা তুলনামূলক বেশি।

শনিবার (৩১ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তায় বাংলাদেশ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো বিষয়ে আয়োজিত জেলা পর্যায়ের এক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বলেন, নরসিংদীর আলোকবালী চরাঞ্চলে নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় ব্যাপক সংঘর্ষের ঘটনা দেখেছেন তিনি। রায়পুরা উপজেলাতেও প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

পুলিশের দায়িত্বের ব্যাপ্তি তুলে ধরে তিনি বলেন, পুলিশের কাজের কোনো শেষ নেই। নানা ধরনের দায়িত্ব পালনের পাশাপাশি সরকার নতুন করেও দায়িত্ব দিয়েছে। তবে এসব কাজ পুলিশ আগে থেকেই করে আসছে, এখন সেগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


সারাদেশের অর্ধেক হত্যাকাণ্ডই ঘটে এ নরসিংদী জেলায়ঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

প্রকাশের তারিখ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ণ

featured Image

নরসিংদীতে অপরাধের মাত্রা বেশি, সারাদেশের অর্ধেক হত্যাকাণ্ডই এ জেলায়: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। 

নরসিংদীকে অপরাধপ্রবণ এলাকা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশে সংঘটিত মোট হত্যাকাণ্ডের অর্ধেকই ঘটে নরসিংদী জেলায়। বিশেষ করে জেলার রায়পুরা উপজেলা ও বিভিন্ন চরাঞ্চলে অপরাধের প্রবণতা তুলনামূলক বেশি।

শনিবার (৩১ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তায় বাংলাদেশ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো বিষয়ে আয়োজিত জেলা পর্যায়ের এক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বলেন, নরসিংদীর আলোকবালী চরাঞ্চলে নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় ব্যাপক সংঘর্ষের ঘটনা দেখেছেন তিনি। রায়পুরা উপজেলাতেও প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

পুলিশের দায়িত্বের ব্যাপ্তি তুলে ধরে তিনি বলেন, পুলিশের কাজের কোনো শেষ নেই। নানা ধরনের দায়িত্ব পালনের পাশাপাশি সরকার নতুন করেও দায়িত্ব দিয়েছে। তবে এসব কাজ পুলিশ আগে থেকেই করে আসছে, এখন সেগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সারাদেশের অর্ধেক হত্যাকাণ্ডই ঘটে এ নরসিংদী জেলায়ঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন