সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান

জুয়েল রানা
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান

রাঙ্গামাটির সাজেকে পাহাড়ি দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের সোমবার (২ নভেম্বর) দ্বাদশ দিন অতিবাহিত হচ্ছে। রবিবার ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিল করা হলেও আজ সকাল থেকে পুনরায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন অবরোধকারীরা। টানা ১২ দিন ধরে চলা এই অবরোধের ফলে পুরো সাজেকজুড়ে চরম দুর্ভোগ নেমে এসেছে, দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট।
‎গত ১১ দিন পেরিয়ে গেলেও ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশন’-এর পাঁচ দফা দাবি আদায় না হওয়ায় সংকট নিরসন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা। গত রবিবার সন্ধ্যা ৭টায় ফেসবুক লাইভে এসে তিনি এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
‎
‎এদিকে অবরোধের পাশাপাশি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই দিনে সাজেকের কলাবুনীয়া ও দূরদুরিছড়ায় জেএসএস এবং ইউপিডিএফের মধ্যে তিন দফায় তীব্র বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে প্রায় ১০০০ থেকে ১৫০০ রাউন্ড গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করলেও এলাকাটি পাহাড়ি দুর্গম অঞ্চল হওয়ায় হতাহতের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি।
‎
‎টানা অবরোধ এবং গোলাগুলির ঘটনায় সাজেকে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সংঘাত ও অবরোধের কারণে সাজেকের রিসোর্ট ও কটেজ মালিকদের পাশাপাশি চরম বিপাকে পড়েছেন সাধারণ স্থানীয় বাসিন্দারা। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দেওয়ায় সাজেকে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ এই অবরোধ ও সংঘাতের ফলে সাধারণ মানুষের ঘরে খাবার ফুরিয়ে এসেছে। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে অনেকে। এমনকি পাহাড়ি উৎপাদিত ফলমূল বা লতাপাতা খেয়ে দিনাতিপাত করার মতো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার মতো কোনো সুব্যবস্থা না থাকায় চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সাজেকবাসী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও পর্যটকদের সুরক্ষায় ইতিপূর্বেই সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান

প্রকাশের তারিখ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন