মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ONE NEWS EXPRESS

মাদারীপুরে ডেঙ্গুতে ৩২ বছর বয়সী যুবকের মৃত্যু


নাহিদুল হোসেন
মাদারীপুর সদর প্রতিনিধি , 3 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মাদারীপুরে ডেঙ্গুতে ৩২ বছর বয়সী যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমড়াখালী গ্রামের বাসিন্দা হাবিব হাওলাদার হাসান (৩২) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১ নভেম্বর ২০২৬ তারিখ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব হাওলাদারের সংসারে স্ত্রী ছাড়াও রয়েছে ৪ ছেলে সন্তান। তাঁদের মধ্যে বড় ছেলের বয়স মাত্র ১০ বছর এবং ছোট সন্তানের বয়স মাত্র ২ বছর।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও চার শিশুসন্তান নিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অল্প বয়সেই বাবাকে হারিয়ে শিশুদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

হাবিবের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


মাদারীপুরে ডেঙ্গুতে ৩২ বছর বয়সী যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ণ

featured Image

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমড়াখালী গ্রামের বাসিন্দা হাবিব হাওলাদার হাসান (৩২) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১ নভেম্বর ২০২৬ তারিখ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব হাওলাদারের সংসারে স্ত্রী ছাড়াও রয়েছে ৪ ছেলে সন্তান। তাঁদের মধ্যে বড় ছেলের বয়স মাত্র ১০ বছর এবং ছোট সন্তানের বয়স মাত্র ২ বছর।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও চার শিশুসন্তান নিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অল্প বয়সেই বাবাকে হারিয়ে শিশুদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

হাবিবের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী।

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মাদারীপুরে ডেঙ্গুতে ৩২ বছর বয়সী যুবকের মৃত্যু
0:00 / 0:00
1x
One News Express অ্যাপ ইনস্টল করুন