গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামার গ্রামে শুরু হয়েছে হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬। জাতীয় খেলা কাবাডিকে ঘিরে আয়োজিত এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
সোমবার (২ নভেম্বর) বিকেলে কামার গ্রাম আদর্শ কৃষি যুব সমবায় সমিতি ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক, যুবদল নেতা ও আসন্ন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল-আমিন বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের নেতা ও স্থানীয় ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী মো. আবু সুফিয়ান জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি বড় খাসি এবং রানার্সআপ দল পাবে একটি রাজহাঁস। খেলার সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন আঃ আওয়াল, আইনুল মন্ডল, ফরহাদ হোসেন, শহিদুল হোসেন, শাহিন আলম ও শাকিব হাসানসহ স্থানীয় যুবকরা।
উদ্বোধনী খেলায় ঘোড়াঘাট উপজেলার পালশা সোহেল স্মৃতি স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় পাঁচবিবির সোনাকুল স্পোর্টিং ক্লাব। খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক মিলনমেলায়।
আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা হারিয়ে যেতে বসেছে। এ ধরনের আয়োজন শুধু বিনোদনের খোরাকই জোগায় না, বরং নতুন প্রজন্মের কাছে দেশীয় খেলাধুলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গড় রেটিং: ৫/৫ (১ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ