উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমড়াখালী গ্রামের বাসিন্দা হাবিব হাওলাদার হাসান (৩২) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১ নভেম্বর ২০২৬ তারিখ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, হাবিব হাওলাদারের সংসারে স্ত্রী ছাড়াও রয়েছে ৪ ছেলে সন্তান। তাঁদের মধ্যে বড় ছেলের বয়স মাত্র ১০ বছর এবং ছোট সন্তানের বয়স মাত্র ২ বছর।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও চার শিশুসন্তান নিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অল্প বয়সেই বাবাকে হারিয়ে শিশুদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।হাবিবের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী।ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।