মির্জাপুরে গ্রাম বাংলা ফুটবল চ্যাম্পিয়নশিপ -২০২৬ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
টাঙ্গাইল মির্জাপুরে মসদই জনকল্যাণ সঙ্গের উদ্যোগে গ্রাম বাংলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে । ২৩ অক্টোবর ২০২৬ ইং শুক্রবার বিকেল তিন ঘটিকার সময় মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঊয়াশী জনকল্যাণ সমিতি বনাম পাইখার ভাওড়া খানপাড়া জনকল্যাণ সমিতি দুটি দলের মধ্যে ফুটবল ফাইনাল খেলা শুরু হয় ।ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি ও সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবুল মনসুর খান দিপক যুগ্ম- সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ।সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান সদস্য সচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আব্দুর রউফ ভারপ্রাপ্ত সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি । খন্দকার সালাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি ।মোঃ নজরুল ইসলাম খান লিমটন সভাপতি ৭ নং উয়াশী ইউনিয়ন বিএনপি । খেলায় গ্রাম বাংলার ফুটবল প্রেমিক দর্শকবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মত মাঠটি ছিল কানায় কানায় পরিপূর্ণ । দুটি দলই অনেক সুন্দর খেলা উপহার দেন । পরে দুই -এক গোলের ব্যবধানে উয়াশী জনকল্যাণ সমিতি ফুটবল দল পাইখার ভাওড়া খানপাড়া জনকল্যাণ সমিতি ফুটবল দলকে পরাজিত করে বিজয় লাভ করে । এত সুন্দর একটি খেলা আয়োজনের জন্য অতিথি ও দর্শকবৃন্দ আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রতি বছরই এরকম সুন্দর আয়োজন যেন অব্যাহত থাকে সেই আশা ব্যক্ত করেন ।ধন্যবাদান্তে ছিলেন জাহিদুল ইসলাম খান জাহিদ সভাপতি ও মাহবুবুর রহমান খান মমিন সাধারণ সম্পাদক মসদই কল্যাণ সংঘ , মির্জাপুর টাঙ্গাইল ।