রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

নজরুল বর্ষে চিরিরবন্দরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ লিটন ইসলাম
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নজরুল বর্ষে চিরিরবন্দরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‎‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ লা অক্টোবর ) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও চিরিরবন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা , উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহানা আফরোজ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার ও সনদ হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত ছিল তারা।

‎এদিকে শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে।

‎নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নজরুল বর্ষে চিরিরবন্দরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ

featured Image

‎‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১ লা অক্টোবর ) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও চিরিরবন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা , উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহানা আফরোজ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের একপর্যায়ে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার ও সনদ হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস। প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত ছিল তারা।

‎এদিকে শিক্ষার্থীদের এমন প্রাণবন্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধের চর্চা আরও বিস্তৃত হবে।

‎নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয়ে আয়োজিত অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x