নেছারাবাদে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
১৭ অক্টোবর ২০২৬ পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রকৃত উপকার ভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা যাতে যথাযথভাবে সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, বৈষম্য কিংবা হয়রানি যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ণ