উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেছারাবাদে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। ১৭ অক্টোবর ২০২৬ পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় প্রতিমন্ত্রী ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রকৃত উপকার ভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা যাতে যথাযথভাবে সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, বৈষম্য কিংবা হয়রানি যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।