রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ফ্যামিলি কার্ড অনিয়মে কাউকে ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

মোঃ অলিউল ইসলাম মিলন
পিরোজপুর জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ফ্যামিলি কার্ড অনিয়মে কাউকে ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এ কর্মসূচি থেকে কেউ বাদ পড়বেন না। নারীদের সংসারের ব্যয় মেটাতে সহায়তা করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আহম্মদ সোহেল মনজুর বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে দেখায়; ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দেয় না।

উপজেলার পারসাতুরিয়া সালেকিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড অনিয়মে কাউকে ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ণ

featured Image

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এ কর্মসূচি থেকে কেউ বাদ পড়বেন না। নারীদের সংসারের ব্যয় মেটাতে সহায়তা করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আহম্মদ সোহেল মনজুর বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। বিএনপি যা বলে, তা বাস্তবায়ন করে দেখায়; ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দেয় না।

উপজেলার পারসাতুরিয়া সালেকিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x