দিনাজপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘কাঞ্চন-১’-এ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, দিনাজপুর শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মহিলা দলের নেত্রীবৃন্দ এবং তথ্য সংগ্রহকারী কর্মকর্তাগণঅনুষ্ঠানে সভাপতিসহ অতিথিরা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। তথ্য সংগ্রহের সময় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা সমস্যার সম্মুখীন হলে দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করতে হবে। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তাঁরা।এর আগে স্থানীয় সংসদ সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।আয়োজনে: জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুর।