দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে ১ পিস ইয়াবাসহ আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিরিরবন্দর থানার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের রশিদ এ্যান্ড সন্স ফিলিং স্টেশনের উত্তর পাশে হাইওয়ে সড়কের ফুটপাত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চিরিরবন্দর থানার এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১ পিস ইয়াবা ট্যাবলেট দখলে রাখা/সেবনের অভিযোগে মোঃ আনোয়ারুল ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করা হয়।
পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে আনোয়ারুল ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মোঃ আনোয়ারুল ইসলাম (৩২) দিনাজপুরের বীরগঞ্জ থানার পাল্টাপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ