রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

৩০ গ্রাম হেরোইনসহ দক্ষিণ কেরানীগঞ্জে দুইজন গ্রেপ্তার

মোঃ কুতুব উদ্দিন
ডিরেক্টর , 0 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

৩০ গ্রাম হেরোইনসহ দক্ষিণ কেরানীগঞ্জে দুইজন গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ মোঃ দুর্জয় আহাম্মেদ খান কাওসার (৩৮) ও মোঃ আমিনুল ইসলাম বাবু (২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলামবাজার তালগাছতলা এলাকার একটি ছয়তলা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. আব্দুস সাফিউল আলমসহ ডিবির একটি দল অংশ নেয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(খ) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৩০ গ্রাম হেরোইনসহ দক্ষিণ কেরানীগঞ্জে দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ণ

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ মোঃ দুর্জয় আহাম্মেদ খান কাওসার (৩৮) ও মোঃ আমিনুল ইসলাম বাবু (২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলামবাজার তালগাছতলা এলাকার একটি ছয়তলা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. আব্দুস সাফিউল আলমসহ ডিবির একটি দল অংশ নেয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(খ) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x