উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ মোঃ দুর্জয় আহাম্মেদ খান কাওসার (৩৮) ও মোঃ আমিনুল ইসলাম বাবু (২৮) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গোলামবাজার তালগাছতলা এলাকার একটি ছয়তলা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. আব্দুস সাফিউল আলমসহ ডিবির একটি দল অংশ নেয়।এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(খ) অনুযায়ী মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।