রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

২৩ লিটার চোলাই মদসহ চিরিরবন্দরে আটক ১

মোঃ লিটন ইসলাম
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

২৩ লিটার চোলাই মদসহ চিরিরবন্দরে আটক ১

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ খয়বর আলী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর থানাধীন ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চকইসব ফেরুসাডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জরুরি ডিউটি, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চকইসব ফেরুসাডাঙ্গা গ্রামের মোঃ খয়বর আলীর বসতঘরে অভিযান চালান। এ সময় তার হেফাজত থেকে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬ হাজার ৯০০ টাকা।

আটক মোঃ খয়বর আলী (৪৩) ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

এ ঘটনায় বাদী এসআই (নিরস্ত্র) মোঃ মাইনুল ইসলামের এজাহারের ভিত্তিতে চিরিরবন্দর থানায় মামলা নম্বর ০৪/২৬, তারিখ ৩ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) মোঃ আইয়ুব হোসেনের ওপর অর্প ণ করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২৩ লিটার চোলাই মদসহ চিরিরবন্দরে আটক ১

প্রকাশের তারিখ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ

featured Image

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ খয়বর আলী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর থানাধীন ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চকইসব ফেরুসাডাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জরুরি ডিউটি, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চকইসব ফেরুসাডাঙ্গা গ্রামের মোঃ খয়বর আলীর বসতঘরে অভিযান চালান। এ সময় তার হেফাজত থেকে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৬ হাজার ৯০০ টাকা।

আটক মোঃ খয়বর আলী (৪৩) ওই গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

এ ঘটনায় বাদী এসআই (নিরস্ত্র) মোঃ মাইনুল ইসলামের এজাহারের ভিত্তিতে চিরিরবন্দর থানায় মামলা নম্বর ০৪/২৬, তারিখ ৩ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) মোঃ আইয়ুব হোসেনের ওপর অর্প ণ করা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
২৩ লিটার চোলাই মদসহ চিরিরবন্দরে আটক ১
0:00 / 0:00
1x