রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

নড়িয়ায় শিক্ষার্থীদের ‘খতমে কুরআন’ আয়োজন

আবদুর রহমান মোল্লা
সিনিয়র স্টাফ রিপোর্টার , 4 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নড়িয়ায় শিক্ষার্থীদের ‘খতমে কুরআন’ আয়োজন

হারিয়ে যাওয়া কুরআন খতমের ঐতিহ্য ফিরিয়ে আনতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তাঁরা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘খতমে কুরআন’ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিদ্যালয়ের অডিটোরিয়ামে কো-কারিকুলাম কার্যাবলী ও ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়।

সারি বেঁধে শান্ত পরিবেশে শ্রেণিকক্ষে বসে শিক্ষার্থীরা সুরেলা কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করেন। প্রত্যেক শিক্ষার্থী এক পারা করে তেলাওয়াতের মাধ্যমে মোট তিন পারা কুরআন খতম করেন।

একসময় পাড়া-মহল্লার মসজিদ, বাড়ি ও মাদ্রাসায় দলবদ্ধভাবে কুরআন খতমের আয়োজন ছিল চিরচেনা দৃশ্য। আধুনিক জীবনের ব্যস্ততা ও ডিজিটাল নির্ভরতার কারণে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে আনতেই বিদ্যালয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের সহযোগিতায় এবং ধর্মীয় শিক্ষক হাফিজুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াত শেষে দেশ, জাতি, বিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নড়িয়ায় শিক্ষার্থীদের ‘খতমে কুরআন’ আয়োজন

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ

featured Image

হারিয়ে যাওয়া কুরআন খতমের ঐতিহ্য ফিরিয়ে আনতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তাঁরা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘খতমে কুরআন’ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিদ্যালয়ের অডিটোরিয়ামে কো-কারিকুলাম কার্যাবলী ও ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়।

সারি বেঁধে শান্ত পরিবেশে শ্রেণিকক্ষে বসে শিক্ষার্থীরা সুরেলা কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করেন। প্রত্যেক শিক্ষার্থী এক পারা করে তেলাওয়াতের মাধ্যমে মোট তিন পারা কুরআন খতম করেন।

একসময় পাড়া-মহল্লার মসজিদ, বাড়ি ও মাদ্রাসায় দলবদ্ধভাবে কুরআন খতমের আয়োজন ছিল চিরচেনা দৃশ্য। আধুনিক জীবনের ব্যস্ততা ও ডিজিটাল নির্ভরতার কারণে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে আনতেই বিদ্যালয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের সহযোগিতায় এবং ধর্মীয় শিক্ষক হাফিজুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াত শেষে দেশ, জাতি, বিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x