রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে দেবীগঞ্জে বস্ত্র বিতরণ

মোঃ শরিফুল ইসলাম
দেবীগঞ্জ, পঞ্চগড় প্রতিনিধি , 4 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে দেবীগঞ্জে বস্ত্র বিতরণ
বিতরণ কালাীন ফটো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় পামুলীর মনিরা অটো বাদাম প্রসেসিং  মিল প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের হাতে শাড়ি, ধুতি, লুঙ্গি ও পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের পোশাক তুলে দেওয়া হয়। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণের পাশাপাশি মুসলমানদের ঈদ উৎসবেও দরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া অসহায় পরিবারের স্বাবলম্বিতা ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে ছাগল বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আয়োজকদের এমন উদ্যোগে উপকৃত হচ্ছেন অসচ্ছল পরিবারের মানুষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে দেবীগঞ্জে বস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় পামুলীর মনিরা অটো বাদাম প্রসেসিং  মিল প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের হাতে শাড়ি, ধুতি, লুঙ্গি ও পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের পোশাক তুলে দেওয়া হয়। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণের পাশাপাশি মুসলমানদের ঈদ উৎসবেও দরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া অসহায় পরিবারের স্বাবলম্বিতা ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে ছাগল বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আয়োজকদের এমন উদ্যোগে উপকৃত হচ্ছেন অসচ্ছল পরিবারের মানুষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x