উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় পামুলীর মনিরা অটো বাদাম প্রসেসিং মিল প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের হাতে শাড়ি, ধুতি, লুঙ্গি ও পাঞ্জাবিসহ বিভিন্ন ধরনের পোশাক তুলে দেওয়া হয়। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।আয়োজক সূত্রে জানা যায়, মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার বিভিন্ন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণের পাশাপাশি মুসলমানদের ঈদ উৎসবেও দরিদ্র মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া অসহায় পরিবারের স্বাবলম্বিতা ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে ছাগল বিতরণসহ বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আয়োজকদের এমন উদ্যোগে উপকৃত হচ্ছেন অসচ্ছল পরিবারের মানুষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে।অনুষ্ঠানে মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মানবিক সহায়তার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা