উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হারিয়ে যাওয়া কুরআন খতমের ঐতিহ্য ফিরিয়ে আনতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তাঁরা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘খতমে কুরআন’ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিদ্যালয়ের অডিটোরিয়ামে কো-কারিকুলাম কার্যাবলী ও ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়।সারি বেঁধে শান্ত পরিবেশে শ্রেণিকক্ষে বসে শিক্ষার্থীরা সুরেলা কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করেন। প্রত্যেক শিক্ষার্থী এক পারা করে তেলাওয়াতের মাধ্যমে মোট তিন পারা কুরআন খতম করেন।একসময় পাড়া-মহল্লার মসজিদ, বাড়ি ও মাদ্রাসায় দলবদ্ধভাবে কুরআন খতমের আয়োজন ছিল চিরচেনা দৃশ্য। আধুনিক জীবনের ব্যস্ততা ও ডিজিটাল নির্ভরতার কারণে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ফিরিয়ে আনতেই বিদ্যালয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের সহযোগিতায় এবং ধর্মীয় শিক্ষক হাফিজুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াত শেষে দেশ, জাতি, বিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।