রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

উল্লাপাড়া পৌরসভা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম

মোঃ সুজন মিয়া
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

উল্লাপাড়া পৌরসভা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উল্লাপাড়া পৌরসভা কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান পৌরসভার প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পৌরবাসীকে আরও গতিশীল ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া, উল্লাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাফিউল কবির, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান ভূঁইয়াসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করেন এবং সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

উল্লাপাড়া পৌরসভা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম

প্রকাশের তারিখ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ণ

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উল্লাপাড়া পৌরসভা কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান পৌরসভার প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পৌরবাসীকে আরও গতিশীল ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া, উল্লাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাফিউল কবির, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান ভূঁইয়াসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করেন এবং সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x