উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উল্লাপাড়া পৌরসভা কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান পৌরসভার প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।পরিদর্শনকালে জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পৌরবাসীকে আরও গতিশীল ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া, উল্লাপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাফিউল কবির, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান ভূঁইয়াসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।পরিদর্শন শেষে জেলা প্রশাসক পৌরসভার বিভিন্ন চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করেন এবং সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।