রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

লাউচাপড়াকে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ

তৌহিদ হাসান
জামালপুর জেলা প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

লাউচাপড়াকে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জামালপুরের বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটনকেন্দ্রের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অবকাঠামোগত উন্নয়ন ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বকশীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিশেষ কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফররুখ আহমদ। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (পরিকল্পনা) আবু সেলিম মাহমুদ-উল হাসান।

​সভায় লাউচাপড়া পর্যটনকেন্দ্রের সার্বিক আধুনিকায়ন, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে লাউচাপড়াকে আকর্ষণীয় করে তোলা সম্ভব হলে এটি কেবল পর্যটকদের নজরই কাড়বে না, বরং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করবে।

​সভায় ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, জামালপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন ও আকতার হোসেন বক্তব্য প্রদান করেন।

​এ ছাড়া সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি, জেলা পরিষদের প্রতিনিধি শাহ জহুরুল ইসলাম, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেসবাউল হক তুহিন, হোটেল ব্যবসায়ী মোবারক হোসেন, আদিবাসী নেতা জয় দাংগো ও খোকন সাংমা, প্রেস ক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি এবং উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল ইসলাম বাবুসহ স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​অংশগ্রহণকারীরা লাউচাপড়ার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করে পরিবেশবান্ধব উপায়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

লাউচাপড়াকে দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ

প্রকাশের তারিখ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x