রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

তৌহিদ হাসান

তৌহিদ হাসান

জামালপুর জেলা প্রতিনিধি

যোগদান: 15 সেপ্টেম্বর, 2026

বকশীগঞ্জে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।​শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।​উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, সাংবাদিক ইমরান আকন্দ, রিপন রাজ, হারুন উর রশিদ, বাঁধন মোল্লা, মোস্তফা গাজী, মোহাম্মদ গোলাম মোস্তফা, রাসেল রানা ও মো. শহিদুল্লাহ প্রমুখ।​প্রতিবাদ সভায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে গুলি করে হত্যা করা হলেও এখন পর্যন্ত মূল আসামিদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি দাঁড় করানোর জোর দাবি জানান তারা। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।​সভা শেষে উপজেলা প্রেসক্লাব কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

বকশীগঞ্জে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল