জামালপুরের মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সায়ের উদ্দিন প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোড়ে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে বিকেলে চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সায়ের উদ্দিন প্রামাণিক মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত মোনাজ উদ্দিন প্রামাণিকের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বালিজুড়ী বাজারের ‘হাফিজুর ক্রোকারিজ’-এর সামনে রাস্তা পার হচ্ছিলেন সায়ের উদ্দিন। এ সময় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে কান ও মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরবর্তীতে জামালপুর থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথেই বিকেলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ