রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

শ্যামনগরে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

মোঃ রাকিবুল হাসান
শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

শ্যামনগরে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

যুব সমাজকে খেলাধুলায় উৎসাহী করতে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

যুব সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহী করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের কার্যালয়ে এ ফুটবল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা গাজী রবিউল ইসলামের অর্থায়নে স্থানীয় যুবকদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা গাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মিয়ারাজ হোসেন, মিকাইল হোসেনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও  যুবসমাজ।

ফুটবল বিতরণকালে বক্তারা বলেন, যুব সমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে যুবকদের দূরে রাখা সম্ভব।

হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শ্যামনগরে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

প্রকাশের তারিখ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ

featured Image

যুব সমাজকে খেলাধুলায় উৎসাহী করতে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

যুব সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহী করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার  হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের কার্যালয়ে এ ফুটবল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের উপদেষ্টা গাজী রবিউল ইসলামের অর্থায়নে স্থানীয় যুবকদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের উপদেষ্টা গাজী রবিউল ইসলাম, সহ-সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, মিয়ারাজ হোসেন, মিকাইল হোসেনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও  যুবসমাজ।

ফুটবল বিতরণকালে বক্তারা বলেন, যুব সমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে যুবকদের দূরে রাখা সম্ভব।

হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x